স্টাফ রিপোর্টার
হৃদয় হোসেন কেরানীগঞ্জ
কেরানীগঞ্জের ঘাটারচর রিয়াজ চত্বরে শাক্তা ইউনিয়ন ও তারানগর ইউনিয়নের কর্মীসভা সফল করার লক্ষ্যে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে স্থানীয় নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় শাক্তা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।
কর্মীসভাকে কেন্দ্র করে ঘাটারচর রিয়াজ চত্বর এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মীসভা সফল করার আহ্বান জানায়।